গাইবান্ধায় ওমেরা এলপিজির রিটেইলার সম্মেলন

গাইবান্ধার হোটেল আর রহমান মিলনায়তনে গতকাল শনিবার খুচরা বিক্রেতাদের নিয়ে রিটেইলার সম্মেলন করেছে ওমেরা পেট্রোলিয়াম এলপি গ্যাস। ওমেরা এলপিজির জেলা পরিবেশক লামিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এ কে এম আজহারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ওমেরা পেট্রোলিয়ামের বিক্রয় ও বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক (উত্তরাঞ্চল) সবুজ হোসাইন ও বগুড়ার টেরিটরি সেলস অফিসার নুরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. মাসুদুর রহমান নয়ন। সম্মেলনে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার ১৮০ জন খুচরা বিক্রেতা উপস্থিত ছিলেন। সম্মেলনে এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিয়ম শেখানো হয় বিক্রেতাদের।

 

৬৬ ডিএসইতে পিই রেশিও বেড়েছে ২%

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনের সঙ্গে বেড়েছে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও)। এ সময় আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও বেড়েছে দশমিক ৩২ পয়েন্ট বা ২ দশমিক ৩৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিওর অবস্থান ছিল ১৩ দশমিক ৯৮ পয়েন্টে, যা আগের সপ্তাহে ছিল ১৩ দশমিক ৬৬ পয়েন্ট।

ব্যাংক খাতের পিই রেশিও ৭ দশমিক ৫০ পয়েন্টে, সিমেন্ট খাতে ২৬ দশমিক ৯০ পয়েন্টে, সিরামিক খাতে ২০ দশমিক ৫০ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৪ দশমিক ৭০ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩১ দশমিক ৯০ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১১ দশমিক ৩০ পয়েন্টে, সাধারণ বীমা খাতে ১৫ দশমিক ৮০ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২৩ পয়েন্টে, জুট খাতে মাইনাস ২৮ দশমিক ১০ পয়েন্টে, বিবিধ খাতে ২৫ দশমিক ১০ পয়েন্টে, আর্থিক খাতে ২৪ দশমিক ১০ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ১৭ দশমিক ৩০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৭ দশমিক ৫০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৬ দশমিক ১০ পয়েন্টে, ট্যানারি খাতে ২০ দশমিক ৩০ পয়েন্টে, টেলিকমিউনিকেশন খাতে ১৩ দশমিক ৯০ পয়েন্টে, বস্ত্র খাতে ১৩ দশমিক ১০ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে মাইনাস ২১ পয়েন্টে অবস্থান করছে।