কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ছড়ানোর দায়ে তোফাইল আহমদ নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ধনিয়াকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে পেকুয়া থানায় মামলা করেন। গ্রেপ্তার বখাটে তোফাইল আহমদের বাড়ি ভেলুয়ারপাড়া গ্রামে। মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী সাত বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন। ইন্টারনেটের মাধ্যমে ইমুতে তিনি তার স্বামীর সঙ্গে যোগাযোগ রাখতেন। কিছুদিন আগে ইমু অ্যাপসের মাধ্যমে কথা বলতে সমস্যা দেখা দিলে ওই নারীর প্রতিবেশী তোফাইল আহমদ তা সমাধান করে দেন। এই সুযোগে তোফাইল প্রবাসীর স্ত্রীর কিছু ছবি সেখান থেকে সরিয়ে নেন।