লক্ষ্মীপুরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার নাম খোরশেদ আলম মিলন। গতকাল শনিবার রাত ৮টার দিকে আলাদাদপুর মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় তিনি একটি চায়ের দোকানে বসা ছিলেন। মিলনদত্তপাড়ায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি দোকানে চা পান করছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কয়েকটি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী তাকে উদ্দেশ করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরও জানান, মিলন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে কয়েক বছর থেকে সে পথ পরিহার করে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন।