মেষ : নিজের বুদ্ধি আর বন্ধুদের সহযোগিতায় ব্যবসা বাড়তে পারে। স্ত্রীর বিদেশ ভ্রমণে ব্যয় বৃদ্ধি পাবে। ঋণী হওয়ার আশঙ্কা আছে।
বৃষ : উপার্জনে অতৃপ্তি। সন্তানের বিদেশ যাত্রার খরচে মনে অশান্তি বিরাজ করবে। রোমাঞ্চ শুভ।
মিথুন : নতুন পরিকল্পনায় ও বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। মায়ের অসুখের জন্য বিদেশে যেতে হতে পারে। স্ত্রীর শরীরও ভালো নয়।
কর্কট : আত্মীয়রা সংসারে অশান্তি সৃষ্টি করতে পারে। ঠা-াজনিত ও যৌন রোগে আক্রান্ত হতে পারেন। সাবধান- উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে আসতে পারে।
সিংহ : ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগের পরিবেশ আসবে। আয় থাকবে কিন্তু সঞ্চয় হবে না। সংসারে বিশেষ পরিবর্তন নেই।
কন্যা : শরীর সুস্থ না থাকলেও বিদেশ যেতে হবে। কর্মে অতৃপ্তি থাকবে। ব্যবসায় তেমন উন্নতি নেই।
তুলা : বৈদেশিক ব্যবসায় পুঁজি বিনিয়োগ লাভজনক হবে। ব্যবসা উপলক্ষে বিদেশে যেতে হতে পারে, ব্যয় বাড়বে।
বৃশ্চিক : পুরনো আশা পূরণ হতে পারে। ব্যাংকে টাকা সঞ্চয় হবে। নিজস্ব চিন্তায় সাফল্য আসবে।
ধনু : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি হবে।
মকর : দায়িত্ব ও কাজের ভিড় দুটোই বেড়ে যাবে। সম্পত্তি বিক্রির পরিবেশ আসবে। বিদেশ ভ্রমণ যোগ আছে।
কুম্ভ : স্ত্রীর আয় বাড়বে। সংস্কৃতিক্ষেত্রে উন্নতি ও সম্মান যোগ আছে। সম্পদ বৃদ্ধি হবে।
মীন : স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। কাজের চাপ থাকবে। কিন্তু আশানুরূপ উপার্জন হবে না।