নারীর জননাঙ্গে ফিস্টুলা প্রতিরোধ, নির্মূল ও পুনর্বাসন বিষয়ে পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতালে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় হাসপাতালের প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এই কর্মশালার উদ্বোধন করেন রংপুর বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ। ল্যাম্ব হাসপাতালের নির্বাহী পরিচালক মি. কাইল স্কটের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের বাংলাদেশবিষয়ক প্রতিনিধি ডা. অনিমেষ বিশ্বাস।
বক্তব্য দেন রংপুর স্বাস্থ্য বিভাগীয় উপপরিচালক ডা. মো. হাবিবুর রহমান ও রংপুর মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান গাইনি অ্যান্ড অবস ডা. কামরুন নাহার।
কর্মশালায় অংশ নেন রংপুর বিভাগের ৮ জেলার সিভিল সার্জন, বিভিন্ন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও হাসপাতালের বিভাগীয় প্রধানরা।