দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে উপজেলার দর্শনা হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (৫০) সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মিরাজ বিশ্বাসের ছেলে। এ সময় ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, দুপুরে দর্শনা থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দিকে আসছিল। দর্শনা রেলগেইট এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এ সময় চালকসহ আহত হন তিনজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চালক রবিউলকে মৃত ঘোষণা করেন। অন্যরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।