ব্র্যাক ব্যাংককে ৩ কোটি ডলার ঋণ দেবে সিডিসি

ব্র্যাক ব্যাংককে ৩ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সিডিসি গ্রুপ। এছাড়া ঢাকায় প্রথমবারের মতো একটি শাখা খুলে কান্ট্রি ডিরেক্টর হিসেবে রেহান রশিদের নাম ঘোষণা করেছে যুক্তরাজ্যের আর্থিক প্রতিষ্ঠানটি।

গতকাল মঙ্গলবার ঢাকা সফরে এসে এসব সিদ্ধান্ত জানিয়ে স্থায়ীভাবে কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। সিডিসির প্রধান নির্বাহী নিক ও’ডোনো বলেন, ৩ কোটি ডলারের প্রতিশ্রুতি ও নতুন আবাসিক প্রতিনিধি বাংলাদেশে কোম্পানির গতি-নির্দেশক ও এ দেশের প্রতি অব্যাহত প্রতিশ্রæতির স্মারক। এ সফরে প্রধান নির্বাহীর সঙ্গে চেয়ারম্যান গ্রাহাম রিগলে ও এশিয়ার প্রধান শ্রিনি নাগারাজন রয়েছেন। তারা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন।

রেহান রশিদ সর্বশেষ আইএফসির বাংলাদেশ প্রধানের দায়িত্বে ছিলেন। এর আগে আইসিআইসিআই ব্যাংক, দুবাই ইসলামিক ব্যাংক ও এইচএসবিসিসহ বিভিন্ন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি। সিডিসির নানা বিনিয়োগের মধ্যে রয়েছে ইক্যুয়িটি, করপোরেট ডেট, প্রকল্প অর্থায়ন ও তহবিলে বিনিয়োগে। গত ১০ বছরে ২০ কোটি ৫০ লাখ ডলারের প্রতিশ্রুতি , ব্র্যাংক ব্যাংককে দেওয়া অর্থ রপ্তানিমুখী বাণিজ্যে ঋণ সহায়তা বৃদ্ধি, কর্মসংস্থান উন্নয়ন ও দেশের অর্থনীতিতে ভ‚মিকা রাখবে। দক্ষিণ এশিয়ায় গত ৩০ বছরে প্রায় ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে সিডিসি। ২০১৮-২১ মেয়াদে প্রতিষ্ঠানটি এ অঞ্চলে ১৭০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।