রান্না নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসি

জন্মসূত্রে বাংলাদেশের মেয়ে হলেও  বসাবাস করছেন কলকাতায়। আর দেশ-বিদেশে তার পরিচিতি রন্ধনশিল্পী । এদেশের মানুষের জন্য পূজায় তার নিজের দুই রেসিপি দিয়েছেন। আর খাবার নিয়ে  কবির হোসেনকে জানালেন তার নানা অভিজ্ঞতার কথা।

কলকাতা এবং বাংলাদেশের খাবারগুলোর কিছু কিছু পার্থক্য আছে। পশ্চিমবঙ্গে ঘটি যারা, তারা খাবারে চিনি  ব্যবহার করেন । এছাড়া  কলকাতার মানুষজন এখানকার তুলনায় ঝাল কম খান। বাংলাদেশের লোকেরা বেশিরভাগ রান্নায় যেমন পেঁয়াজ রসুন ব্যবহার করেন, এখানে সেটা কম। নিরামিষ খাবার খেতে ভালোবাসে এবং নিরামিষ রান্নায় কখনো পেঁয়াজ রসুন দেওয়া হয় না। বাংলাদেশের প্রচুর মেয়ে রান্না নিয়ে কাজ করছে, কাজ শিখছে এবং সেই তুলনায় কলকাতায় এখনো মেয়েদের সে-রকম প্রশিক্ষণ কেন্দ্র নেই। সবধরনের বাংলা খাবারই পছন্দ করি। প্রিয় মানুষদের জন্য রান্না করতে ভালো লাগে ।