মেষ : রাজনীতিবিদদের বিদেশ ভ্রমণ যোগ আছে। ব্যবসার অবস্থা ভালো নয়। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।
বৃষ : চাকরির অবস্থা খুব ভালো নয়। ঋণ-ধার বাড়তে পারে। অলসতা যোগ আছে।
মিথুন : চাকরিতে পদোন্নতি ও আর্থিক উন্নতি যোগ আছে। শারীরিক অসুস্থতার জন্য মনে অতৃপ্তি যোগ থাকবে। শিক্ষার জন্য সন্তানের বিদেশ গমন হবে।
কর্কট : শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ বাড়বে। স্ত্রীর পদোন্নতি ও অর্থ বৃদ্ধি যোগ আছে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।
সিংহ : স্বল্প ভ্রমণে অর্থলাভ হবে। নিজের কাজ নিজে করুন। কাজের ফল শুভ হবে।
কন্যা : উপার্জন বাড়বে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে স্বাস্থ্য ভালো যাবে না।
তুলা : কাজের চাপ বাড়বে। ব্যবসায় পুুঁজি বিনিয়োগ হবে। ভ্রমণ যোগ শুভ।
বৃশ্চিক : প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় নতুন কাজের সুযোগ আসবে। বিদেশ ভ্রমণ শুভ। সঞ্চয় বাড়বে।
ধনু : সাংগঠনিক কাজে সফল ও সুনাম বাড়বে। অর্থ সঞ্চয় হবে। স্বাস্থ্য ভালো যাবে না।
মকর : বৈদেশিক বাণিজ্যে সুফল পাবেন। সঞ্চয় ও সম্পদ বাড়বে। পেটের পীড়ায় কষ্ট পাবেন।
কুম্ভ : কর্মস্থলে সম্মান বাড়বে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন। সম্পদ বৃদ্ধি হবে।
মীন : কাজে প্রকাশ্য শত্রুরা ব্যাঘাত সৃষ্টি করতে পারে। স্ত্রীর আয় বাড়লেও শরীর ভালো যাবে না। চাকরি এবং ব্যবসায় সম্মান ও অর্থ বৃদ্ধি পাবে।