শীতে ছেলেদের ত্বক ও চুলের যত্ন

আসছে শীতকাল। এই সময়ে ছেলেদের ত্বক হয়ে ওঠে আরও বেশি শুষ্ক-রুক্ষ। দরকার পড়ে বাড়তি যত্নের। শীতের মধ্যেও প্রাণোজ্জ্বল ত্বক ও ঝলমলে চুল পেতে সহায়ক হতে পারে এই টিপসগুলো-

ত্বকের যত্নে করণীয়:

শীতে ত্বকের বড় সমস্যা হচ্ছে শুষ্কতা। মুখ ধোয়ার পর দ্রুত টানটান হয়ে পড়ে যা খুবই অস্বস্তিকর। ত্বকের শুষ্কতা কমাতে প্রতিদিন সকালে ও রাতে ময়েশ্চারাইজার যুক্ত ক্রিম ব্যবহার করতে হবে।

এছাড়া রাতে ঘুমানোর আগে ১/৪ কাপ দুধ এ ১ চামচ মধু ও ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন।

এরপর ২০ মিনিট পর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে। শুষ্কতা কমার পাশাপাশি ত্বক হয়ে উঠবে আরও কোমল ও উজ্জ্বল।

চুলের যত্নে:

শীত আসলেই মাথায় খুশকি, চুল ভাঙা, রুক্ষ ও চিটচিটে হয়ে যাওয়া। ঋতু পরিবর্তনের সময় ত্বকের সহনশীলতা বদলে যায় ফলে এই সব সমস্যাগুলো হয়ে থাকে।

খুশকির জন্য কার্যকরী টোটকা হল লেবু ও পেঁয়াজের রস এক করে চুলে ম্যাসাজ করা। চুলে খুশকি দূর করার জন্য তেল গরম করে মাথায় তেল ম্যাসাজ করাটাও বেশ উপকারী। সপ্তাহে দুবার চুলে শ্যাম্পু করুন।