শেরপুরে দুর্গোৎসব উপলক্ষে আগমনী শোভাযাত্রা

শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল শুক্রবার আগমনী শোভাযাত্রা বের করা হয়। গতকাল দুপুুরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গোপাল জিউর মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে, চেম্বার অব কমার্সের নেতা প্রকাশ দত্ত প্রমুখ।

এ ছাড়া জেলার বিভিন্ন সংগঠনের নেতা ও সনাতন ধর্মাবলম্বীর শত শত নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেন।