মেষ : ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। কাজের দায়িত্ব বাড়লেও আয় বাড়বে না। স্ত্রীর আয় বাড়বে।
বৃষ : চাকরিতে মেধার মূল্যায়ন হবে না। ব্যবসায় গতি নেই। প্রেমে দ্বন্দ্ব।
মিথুন : ব্যবসায় পুঁজি বিনিয়োগের পরিবেশ আসবে। দেহে পীড়ায় ভোগান্তি থাকলেও টাকাপ্রাপ্তি বেঁধে থাকবে না। দেরিতে হলেও উন্নতি যোগ আছে।
কর্কট : আত্মীয়র সহযোগিতায় ব্যবসা বাড়তে পারে। কাজে বন্ধুদের সাহায্য থাকবে। প্রেমে বাধা আছে।
সিংহ : কর্মে আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। কাজের ফল দেরিতে পাবেন।
কন্যা : ফটকা ব্যবসায় লাভ হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আগের মতো ভালোই থাকবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
তুলা : ব্যবসায় লাভ হবে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। দূর থেকে হঠাৎ প্রাপ্তি যোগ আছে।
বৃশ্চিক : কাজে আশা পূরণ হবে। বিদেশ গমনের সুযোগ পাবেন। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন।
ধনু : গোপনে শত্রুদের তৎপরতায় ব্যয় বাড়বে। কাজে আয় ও ব্যস্ততা বাড়বে। শরীরের যতœ নিন।
মকর : কর্মে উন্নতি যোগ আছে। নানা পথে ব্যবসা বাড়বে। বিদেশ ভ্রমণ যোগ আছে।
কুম্ভ : চাকরিতে পদোন্নতি ও অর্থনৈতিক লাভ হবে। চর্ম ও লৌহজাত ব্যবসায় উন্নতি হবে। সম্পদ ক্রয়ের পরিবেশ পাবেন।
মীন : দাম্পত্য কলহের কিছুটা উপশম হবে। তবে স্ত্রীর মেজাজ তখনো গরম থাকবে। কর্মস্থলে আরামদায়ক পরিবেশ থাকবে।