বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক তারেক মাহমুদ

ক্রীড়া সাংবাদিক এবং লেখকদের স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান ‘ম্যাক্স-বিএসপিএ নাইট ২০১৯’ অনুষ্ঠিত হলো শনিবার।

এবার ‘স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার ২০১৮’ এর পুরস্কার তওফিক আজিজ খান ট্রফি জিতেছেন দৈনিক প্রথম আলোর হেড অব স্পোর্টস তারেক মাহমুদ। রানারআপ হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সনৎ বাবলা এবং চ্যানেল টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার সাদমান সাকিব।

বিএসপিএ পারফরমার অব দ্য ইয়ার-পুরস্কার পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি সনৎ বাবলা। এ ছাড়া আরও ৫টি ক্যাটাগরিতে সেরাদের পুরস্কৃত করা হয়।

বর্ষসেরা ফটো সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দেশ রূপান্তরের নাজমুল হক বাপ্পি। তিনি এই ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন।

এবার বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা পেয়েছেন দুই সিনিয়র ক্রীড়া সাংবাদিক আল-আমীন এবং তালহা বিন নজরুল।

এদিন সন্ধ্যায় রাজধানীর ফারস হোটেলের সিন্দুরপুর হলে বর্ণিল এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

বিএসপিএ সভাপতি মোস্তফা মামুনের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। আয়োজনের শেষভাগে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরোনো সংগঠন। যা বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি হিসেবেও পরিচিত।

যারা পুরস্কার পেলেন-

তওফিক আজিজ খান ট্রফি (স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার ২০১৮)

চ্যাম্পিয়ন: তারেক মাহমুদ, হেড অব স্পোর্টস, দৈনিক প্রথম আলো

রানার আপ: সনৎ বাবলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ

রানার আপ: সাদমান সাকিব, স্টাফ রিপোর্টার, চ্যানেল টোয়েন্টি ফোর

রণজিৎ বিশ্বাস ট্রফি (ফিচার রিপোর্ট/ডকুমেন্টারি ২০১৮)

চ্যাম্পিয়ন: সাদমান সাকিব, স্টাফ রিপোর্টার, চ্যানেল টোয়েন্টি ফোর

রানার আপ: ফারজানা জহির, সিনিয়র রিপোর্টার, ডিবিসি নিউজ

রানার আপ: শেখ আশিক, রিপোর্টার, ডিবিসি নিউজ

বিএসপিএ পারফরমার অব দ্য ইয়ার-২০১৮

সনৎ বাবলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ

আব্দুল হামিদ ট্রফি (সিরিজ রিপোর্ট ২০১৮)

চ্যাম্পিয়ন: রাহেনুর ইসলাম, সিনিয়র সাব-এডিটর, দৈনিক কালের কণ্ঠ

রানার আপ: সনৎ বাবলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ

রানার আপ: রফিকুল হায়দার ফরহাদ, সিনিয়র রিপোর্টার, দৈনিক নয়া দিগন্ত

বদি-উজ-জামান ট্রফি (এক্সক্লুসিভ রিপোর্ট ২০১৮)

চ্যাম্পিয়ন: তারেক মাহমুদ, হেড অব স্পোর্টস, দৈনিক প্রথম আলো

রানার আপ: সনৎ বাবলা, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ

রানার আপ: রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, জাগোনিউজ২৪.কম

আতাউল হক মল্লিক ট্রফি (সাক্ষাৎকার ২০১৮)

চ্যাম্পিয়ন: মাসুদ পারভেজ, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ

রানার আপ: নোমান মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ

রানার আপ: মোহাম্মদ ইসাম, বাংলাদেশ করেসপন্ডেন্ট, ক্রিকইনফো

বদরুল হুদা চৌধুরী ট্রফি (স্পোর্টস ফটোগ্রাফি ২০১৮)

চ্যাম্পিয়ন: ফিরোজ আহমেদ, স্টাফ ফটোগ্রাফার, ডেইলি স্টার

রানার আপ: শামসুল হক টেংকু, স্পেশাল ফটো জার্নালিস্ট, দৈনিক প্রথম আলো

রানার আপ: নাজমুল হক, ফটো জার্নালিস্ট, দৈনিক দেশ রূপান্তর।