প্রেমের জন্য মনে অতৃপ্তি মিথুনের, স্ত্রীর রোগ বাড়বে বৃশ্চিকের

মেষ : খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভ হবে। চিকিৎসকদের আয় বাড়বে। বিয়ের পরিবেশ আসবে।

বৃষ : অবৈধ প্রেমে জড়িয়ে পড়তে পারেন। আইন প্রতিকূলে থাকবে। বন্ধুদের সাহায্যে সংসারে শান্তি ফিরে আসবে।

মিথুন : প্রেমের জন্য মনে অতৃপ্তি আসবে। ব্যবসার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তবে নিজ বুদ্ধি বলে সব সমস্যার সমাধান হবে।

কর্কট : ব্যবসা ভালো হবে না। রোগ ভয় বর্তমান থাকবে। নতুন বন্ধুবান্ধব যোগ আছে।

সিংহ : খাদ্যদ্রব্যের এবং যানবাহনের ব্যবসায় ভালো ফলন পাবেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ ব্যবসায় এড়িয়ে চলুন।

কন্যা : রোগের জন্য অর্থ ব্যয় বাড়বে। স্ত্রীর আয় বাড়তে পারে। বন্ধুর সাহায্যে উপার্জন বাড়তে পারে।

তুলা : আত্মীয়র জন্য বিদেশে গমন হবে। ব্যবসার নতুন সুযোগ আসবে। আয় বাড়বে।

বৃশ্চিক : স্ত্রীর রোগ বাড়বে। আয় বাড়লেও ব্যয় বাড়বে না। কাজে মনে অতৃপ্তি আসবে।

ধনু : ব্যবসা বাড়বে, কিন্তু সঞ্চয় বাড়বে না। মনের আশা পূরণ হতে পারে। স্বাস্থ্যের যতœ নিন।

মকর : খাদ্যের ব্যবসা লাভজনক হবে। কাজের চাপ বাড়বে। অর্থ সঞ্চয় হবে।

কুম্ভ : কর্মক্ষেত্রে, বিশেষ করে আইনিক্ষেত্রে যেকোনো পদক্ষেপ সাফল্য লাভ করবে। প্রেমে কৃতকার্য লাভ হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

মীন : রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী প্রতিপক্ষের সম্মুখীন হতে হবে। তবে শেষ পর্যন্ত কাজে কৃতকার্য হবে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।