দুই আর্জেন্টাইনের গোলে ইন্টারকে হারিয়ে শীর্ষে জুভেন্টাস

ম্যাচের শুরুতেই আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার গোলে এগিয়ে গেলেও স্বস্তিতে ছিল না জুভেন্টাস। প্রথমার্ধেই ম্যাচে সমতা ফিরিয়ে বসে স্বাগতিক ইন্টার মিলান। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লড়াইয়ে শেষ দিকে পার্থক্য গড়ে দেন আরেক আর্জেন্টাইন গনসালো হিগুয়াইন। এই স্ট্রাইকারের গোলে প্রতিপক্ষের মাঠে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

ইতালিয়ান সেরি আয় রোববার রাতে ইন্টারের মাঠে খেলতে গিয়ে ২-১ গোলের জয় নিয়ে ফেরে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। খেলা শুরুর চতুর্থ মিনিটে দলকে জুভেন্টাসকে এগিয়ে নেন দিবালা। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি দলটি।

অষ্টাদশ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান লরাতো মার্তিনেস। পেনাল্টি থেকে গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার লরাতো মার্তিনেস। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন জুভেন্টাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। একবার তো জালে জালে বলও জড়িয়েছেন। কিন্তু অফসাইডের কারণে বাদ হয়ে যায় গোলটি।

আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকে লড়াই।  ৮০তম মিনিটে জুভেন্টাসের জয়সূচক গোলটি করেন বদলি নামা হিগুয়াইন। রদ্রিগো বেন্তাসুরের পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।

এই জয়ে চলতি লিগে অপরাজিত থাকার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও উদ্ধার করেছে জুভেন্টাস। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে দলটির পয়েন্ট ১৯। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে ইন্টার মিলান।