রংপুরের কাউনিয়া উপজেলায় পানিতে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার সদর বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মো. জাহেদুল ইসলামের শিশুপুত্র মো. আজমাইন আহনাব (মাহিন) পানিতে পড়ে মারা যায়।
শিশুটির চাচা মো. আসাদুজ্জামান জানান, সকাল ৮টার দিকে মাহিন ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়। এ সময় মাহিন সবার অগোচরে বাড়ির বাইরে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে পুকুরে মাহিনের লাশ পানিতে ভাসতে দেখেন।
কাউনিয়া থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।