জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার শুধু আগামী ১৪ অক্টোবরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা আগামী ২১ অক্টোবর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়া অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এ তথ্য জানিয়েছে।