ইসলামী ব্যাংক ক্যাশ রিসাইক্লিং মেশিন উদ্বোধন

প্রধান কার্যালয়ের করপোরেট শাখায় ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) উদ্বোধন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. মাহবুব উল আলম গতকাল এ মেশিন উদ্বোধন করেন।

সিআরএমের মাধ্যমে গ্রাহকরা নগদ টাকা তাৎক্ষণিক জমা ও উত্তোলন করতে পারবেন। এছাড়া এই মেশিনের মাধ্যমে অন্য ব্যাংকের হিসাবে বা কার্ডে নগদ জমা, যেকোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল প্রদান, মোবাইল রিচার্জ, বিভিন্ন সেবা সংস্থার বিল প্রদান, এমক্যাশ থেকে ক্যাশ আউট, ক্যাশ বাই কোড সুবিধা, চেক বই ও স্টপ পেমেন্টের আবেদন, টাকা উত্তোলনের জন্য পজিটিভ-পে ও সাত দিনের নোটিস প্রদান করা যাবে। 

মেশিন উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্তি এমডি মুহাম্মদ মুনিরুল মওলা, ডিএমডি মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ্, মো. আবদুল জব্বার ও মো. সালেহ ইকবাল উপস্থিত ছিলেন। এছাড়া সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহের আহমেদ, এ এ এম হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, মো. আলতাফ হোসাইন এবং মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোকন উদ্দিন, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, এ কে এম শহীদুল হক খন্দকার, এজিএম কামরুল ইসলাম এবং মুহাম্মদ শাব্বিরসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি