মেষ : ব্যবসা বৃদ্ধি পাবে। তবে শারীরিক পীড়ায় কষ্ট ভোগ। স্ত্রীর সহযোগিতা পাবেন।
বৃষ : সন্তানের দুর্ঘটনা যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। সংসারে অশান্তি থাকবে।
মিথুন : বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। নিজের ও সন্তানের পীড়া যোগ। প্রেম ও রোমাঞ্চ শুভ।
কর্কট : আত্মীয়র জন্য বিদেশ গমন হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। প্রেমে দ্বন্দ্ব দেখা দিতে পারে।
সিংহ : সংসারে অশান্তি দেখা দিলেও তা সমাধান করা কঠিন হবে না। রোগ ভয় থাকবে। স্ত্রীর জন্য ব্যয় বাড়বে।
কন্যা : দুর্ঘটনা যোগ আছে! সাবধানে চলুন। আয় স্বাভাবিক থাকবে। সন্তানের অসুখ হতে পারে।
তুলা : বন্ধুদের সহযোগিতায় ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা আছে। যৌন ব্যাধি ও স্নায়ু দুর্বলতার রোগ দেখা দেবে। রোগের জন্য ব্যয় বাড়বে।
বৃশ্চিক : ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা থাকলেও থেমে থাকবে না। আত্মীয়র সহযোগিতা বজায় থাকবে। অলসতা দূর করুন।
ধনু : ডাক্তাররা কর্মে সাফল্য লাভ করবেন। স্ত্রীর পীড়া বৃদ্ধি পাবে। আয় বাড়ার সম্ভাবনা আছে।
মকর :নিজের স্বভাব পরিবর্তন না করলে স্ত্রীর দ্বারা অত্যাচারিত হবেন। সমাজসেবায় খ্যাতি বাড়বে। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।
কুম্ভ : রাজনৈতিক কাজে প্রভাব বাড়লেও অধৈর্যে ক্ষতি হবে। শিক্ষকদের সম্মান বাড়বে। দুর্ঘটনা যোগ আছে এবং ব্যয় বাড়তে পারে।
মীন : প্রকাশ্য শক্তিশালী শত্রুরা আশা পূরণে বাধার সৃষ্টি করবে। দাম্পত্য কলহ দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।