চিলমারী বন্দর পরিদর্শনে ভুটানের কর্মকর্তারা

চিলমারী নদীবন্দর পরিদর্শন করেছেন ভুটান দূতাবাসের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার বন্দর পরিদর্শনের সময় ভুটান দূতাবাসের সিডিএএআই কি জাং ওয়াং চুক ও কাউন্সিলর (ট্রেড) ডুমাংয়ের সঙ্গে ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার, উপজেলা নির্বাহী অফিসার শাহ শামসুজ্জোহা, অতিরিক্ত পুলিশ সুপার ‘বি’ সার্কেল আল মাহমুদ হাসান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা এমডি আখতারুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম।

ভুটান দূতাবাসের কর্মকর্তারা জানান, ভুটান ও বাংলাদেশের মধ্যে ১৬টি পণ্য আনা-নেওয়ার ব্যাপারে চুক্তি হয়েছে। কোন বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই বাংলাদেশের বন্দরগুলো পরিদর্শন করা হচ্ছে। ভারতের ধুপড়ি থেকে বাংলাদেশের নারায়ণগঞ্জ বন্দর ভুটানের পণ্য আনা-নেওয়া হবে। অবকাঠামো নির্মাণ হলে চিলমারী নদীবন্দর ব্যবহার হবে বলে তারা জানান।