২০২১ সালে ডাব্লিউসিআইটি সম্মেলন বাংলাদেশে

তথ্যপ্রযুক্তি খাতের ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডাব্লিউসিআইটি )-২০২১’ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দ্রæত অগ্রগতির জন্য আয়োজক দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে কানের ডেমিরচায়ান কমপ্লেক্সে আয়োজিত এবারের সম্মেলনে মিনিস্ট্রিয়াল রাউন্ড টেবিল আলোচনায় ডাবিøউসিআইটি’র মহাসচিব জেমস পয়জান্টস ২০২১ সালে ঢাকায় এই সম্মেলন করার ঘোষণা দেন। সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিশ্বায়ন প্রক্রিয়া শুরুর সঙ্গে সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য আন্তর্জাতিক পরিবেশ অতীতের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি ও জ্ঞাননির্ভর অর্থনীতিতে রূপান্তর ছাড়া কোনো বিকল্প নেই।

তথ্যপ্রযুক্তির সব সুবিধা পৃথিবীর সবাই যেন পেতে পারে এবং প্রত্যেকের কাছে প্রযুক্তি ছড়িয়ে দেওয়া যায় সেই লক্ষ্যে সমন্বিত প্রয়াস চালাবে ডাবিøউসিআইটি।

মিনিস্ট্রিয়াল গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে আর্মেনিয়ার হাইটেক ইন্ডাস্ট্রি বিষয়ক মন্ত্রী হাকোব আরশাকায়ান, মালয়েশিয়ার পেনাং প্রদেশের পাবলিক ওয়ার্কস প্রতিমন্ত্রী মিস্টার জোহায়ের, কম্বোডিয়ার কমিউনিকেশন ডেপুটি মিনিস্টার মিস মেরিন নিকোলো, ইরানের কমিউনিকেশন মিনিস্টার ইয়াহুসিসহ বিভিন্ন দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অংশ নেন।

ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স-এর মহাসচিব ডা. জেমস এইচও আলোচনায় উপস্থিত ছিলেন।

আইসিটি খাতের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে উল্লেখ করে পলক বলেন, ইন্টারনেট অবকাঠামো, শিক্ষার হার, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সকলের জন্য বিদ্যুৎ ও শিক্ষা, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াসহ হাইস্পিড ব্রডব্যান্ড, ইন্টারনেট সেবা, কানেক্টিভিটি, সফটওয়্যার এক্সপোর্ট, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ব্যবসা প্রসার ঘটানো, মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন সেবা লক্ষণীয় মাত্রায় বেড়েছে।