নিকুঞ্জের কাবাব প্যালেস

দেশি-বিদেশি খাবার নিয়ে গড়ে উঠেছে রেস্তোরাঁ কাবাব প্যালেস। এখানে বাংলা,থাই, চাইনিজ ও ভারতীয় সব ধরনের খাবার পাবেন। জন্মদিনের পার্টি, বিয়ের আয়োজন থেকে শুরু করে সব অনুষ্ঠান করার সুযোগ আছে। কাবাব প্যালেস আছে চিকেন কাবাব, চিকেন গ্রিল, চিকেন ঝুরি কাবাব, চিকেন স্লাইস, চিকেন শাসলিক, চিকেন চাপ, চিকেন টিক্কা কাবাব, চিকেন তন্দুরি কাবাব, চিকেন রেশমি কাবাব ও চিকেন বুটি কাবাব। পাবেন চিকেন আচারি, চিকেন তাওয়া ঝালফ্রাই, চিকেন দোপেয়াজা, পেশওয়ারি চিকেন বুটি, পেশওয়ারি চিকেন টিক্কা এবং কাবাব প্যালেস স্পেশাল চিকেন ড্রাই।

রয়েছে ফিশ বি-বি-কিউ জুরি কাবাব, ফিশ বি-বি-কিউ গ্রিল, ফিশ বুটি কাবাব , ফিশ বি-বি-কিউ শাসলিক এবং মাটন কাবাব।

বিফের মধ্যে বিফ মাশরুম, বিফ বাসিল লিফ, বিফ গার্লিক পিপার, সিজিলিং বিফ, বিফ চিলি অনিওন, বিফ রেডকারি, বিফ মাসালা, বিফ চিলি ড্রাই, হট সস বিফসহ নান ধরনের বিফ কাবাব।

রাইস মেন্যুতে রয়েছে, মিক্সড ফ্রায়েড রাইস, ভেজিটেবল ফ্রায়েড  রাইস, এগ ফ্রায়েড  রাইস, বাসিল লিফ ফ্রায়েড রাইস, মাসালা ফ্রায়েড  রাইস, ফ্রায়েড  রাইসের সঙ্গে বিফ-চিকেন-প্রণ এবং প্যালেস স্পেশাল ফ্রায়েড রাইস।  কাবাব প্যালেসে আছে নান স্বাদের সবজি। স্পেশাল থাই সবজি, চিকেন-ফিশের চাইনিজ সবজি, ব্যাংকক স্টাইল থাই মিক্সড ভেজিটেবল, চাইনিজ স্টাইল মিক্সড ভেজিটেবল ইত্যাদি। রয়েছে দেশি-বিদেশি স্যুপ, সালাদ, নুডলস।

দেশীয় বাংলা খাবারের মেন্যুতে আছে ভাত, ভর্তা, মিক্সড সবজি, ঘন ডাল, বিফ ভুনা, বিফ কালিয়া, চিকেন ঝালফ্রাই, চিকেন রেজালা, মাটন মাসালা, শোল মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, ইলিশ ফ্রাই, রূপচান্দা ফ্রাই এবং স্পেশাল সরষে ইলিশ।

খাবার শেষে চুমুক দিতে পারেন আপনার পছন্দের জুস, বেভারেজ কিংবা ডেজার্টের স্পেশাল ফালুদা থেকে শুরু করে লাচ্ছি, বোরহানি, আইসক্রিম সঙ্গে আছে চা ও কফি।

রেস্তোরাঁটিতে ১০ শতাংশ ছাড় চলছে।  ঠিকানা : রোড : ১, বাড়ি : ১১ নিকুঞ্জ। সকাল ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত খোল থাকে। ফোন : ০১৭০০-৮৮৮৮৮১