ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো শুরু কাল

‘মেইড ইন বাংলাদেশ : কোনো কিছুই অসম্ভব নয়’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আগামীকাল শুরু হচ্ছে ‘ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো-২০১৯’। আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং স্টার্টআপ বাংলাদেশ আয়োজিত এই প্রদর্শনী শেষ হবে ১৬ অক্টোবর।

ওয়ালটন, স্যামসাং, সিম্ফনি, টেলিফোন শিল্প সংস্থা, টেকনো মোবাইল, ভিভো, এলজি, নিটল এবং আমরার মতো দেশের শীর্ষ আইসিটি পণ্য ও পরিষেবাদাতা সংস্থা এক্সপোতে অংশ নেবে।