কবি জীবনানন্দ স্মৃতি পাঠাগার পরিদর্শন রীভার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি বরিশাল সফরে এসে নগরীর ঐহিত্যবাহী অক্সফোর্ড মিশন গির্জা, কবি জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগার ছাড়াও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন।

সফরের দ্বিতীয় দিন গতকাল শনিবার সকালে প্রথমে রীভা গাঙ্গুলি অক্সফোর্ড মিশন গির্জায় যান। সেখানে তিনি ফাদার ও সিস্টারদের সঙ্গে মতবিনিময় করেন। পরে কবি জীবননান্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে যান। এ সময় বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম তাকে স্বাগত জানান। পরে তিনি পাঠাগার ঘুরে দেখেন। তবে সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।

ভারতীয় হাইকমিশনার বিকেলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে মতবিনিময় করেন এবং সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলে একটি অনুষ্ঠানে যোগ দেন। তিন দিনের সফরে গত শুক্রবার বিকেলে বরিশাল আসেন রীভা গাঙ্গুলি। ওই দিন তিনি নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালসংলগ্ন চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালীমন্দির পরিদর্শন করেন।