সিংহের ব্যবসায় মন্দাভাব থাকবে, আত্মীয়রা শত্রু হয়ে দেখা দেবে তুলার

মেষ: শরীরে ব্যথা বাড়তে পারে। তীর্থ ভ্রমণের যোগ আছে। চাকরিতে উন্নতি এবং সংসারে শান্তি বজায় থাকবে।

বৃষ: ব্যবসায় মূলধনের অভাব হতে পারে। পুঁজি বিনিয়োগে ভালো হবে। রাজনীতিবিদরা সাবধানে থাকুন।

মিথুন: ব্যবসায় সম্পত্তি লাভ হবে। মা ও স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ধর্মীয় কাজে নাম খ্যাতি বৃদ্ধি পাবে।

কর্কট: ঠিকাদারি ও মাটির ব্যবসায় লাভ দেখা যায়। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। ঠান্ডাজনিত রোগ ভোগ আছে।

সিংহ: সন্তানের স্বাস্থ্য খারাপ হতে পারে। ব্যবসায় মন্দাভাব থাকবে। তবে আয় কমবে না।

কন্যা: সাবধান ফাটকা ব্যবসায় হাতছানি দিচ্ছে। মায়ের শরীরের ব্যথা বাড়বে। বিদ্যুৎ দুর্ঘটনার যোগ আছে।

তুলা: সম্পত্তির জন্য আত্মীয়রা শত্রু হয়ে দেখা দেবে। তীর্থ ভ্রমণের যোগ আছে। বৈদেশিক ব্যবসায় পুঁজি বিনিয়োগ যোগ আছে।

বৃশ্চিক: ঋণের টাকা ফেরত পাবেন। শরীর খারাপ থাকলেও ব্যবসা বাড়বে। ভূ-সম্পত্তি লাভের সম্ভাবনা আছে।

মকর: সম্পত্তি ক্রয়-বিক্রয়ে পুঁজি বিনিয়োগ লাভজনক হবে। ঠান্ডা রোগে মায়ের শরীরে ব্যথা বাড়বে। বন্ধুর জন্য খরচ বাড়বে।

কুম্ভ: আত্মীয়র সম্পত্তির ভাগীদার হবেন। নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আছে। ব্যবসায় বৃদ্ধি পাবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

মীন: পরিবারে নতুন অতিথি বা সন্তানের আগমন ঘটবে। কর্মক্ষেত্রে কাজের ভিড় থাকবে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন।