ভোলায় তেলের ব্যারেল বিস্ফোরণ যুবকের মৃত্যু

ভোলার চরফ্যাশন জনতা রোড সংলগ্ন একটি আয়ুর্বেদিক ওষুধের দোকানের পেছনে অগ্নিকাণ্ডে আজাদ হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রবিবার বিকেল ৪টার দিকে আতশবাজি থেকে সৃষ্ট আগুন তেলের ব্যারেলে এসে লাগলে ব্যারেলটি বিস্ফোরিত হয়। এতে ওই যুবক আগুনে দগ্ধ হলে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল সোমবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সেখান থেকে দাহ্য পদার্থ জাতীয় দুটি ব্যারেল ও পুড়ে যাওয়া বিভিন্ন আলামত উদ্ধার করেছি।