দুধ খেলে ওজন কমে

দুধ ওজন কমাতে সাহায্য করে। ডায়াবেটিস, হজমে সমস্যা এবং কিডনি রোগের মতো সমস্যা থাকলে দুধ পান না করার জন্য পরামর্শ দেওয়া হয়। প্রকৃতপক্ষে দুগ্ধজাত খাবার, ননিযুক্ত দুধে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট বা ক্যালরি ছাড়াও ক্যালসিয়াম, ভিটামিন-ডি এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে।

কীভাবে দুধ ওজন কমাতে সহায়তা করে : গবেষকরা কম ননিযুক্ত দুধের উপকারিতা পরীক্ষা করার জন্য গবেষণা করে দেখেছেন, কম ননিযুক্ত দুধ ওজন কমাতে সাহায্য করে।

ক্ষুধা কমাবে : স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ফ্যাটবিহীন দুধে কম ক্যালরি থাকে। কোমলপানীয়, চা-কফির মতো অন্যান্য পানীয়র তুলনায় এক গ্লাস দুধ প্রচুর এনার্জি দেয়। প্রোটিন সমৃদ্ধ উপাদানগুলোর কারণে, দুধ পান করলে দীর্ঘ সময় ক্ষুধা পায় না। কম খাওয়ার প্রবণতাও তৈরি হয়।

শরীর ঠিক রাখবে : দুধ কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে। গবেষকদের মতে, ব্যায়ামের পরপরই অন্যান্য কোমলপানীয়র চেয়ে দুধ পান করলে পেশি শক্তিশালী হয়। হাড়ের

গঠন ঠিক থাকে, চর্বি হ্রাস এবং এনার্জি ঠিক থাকে।

যেভাবে ওজন কমবে : যারা ওজন কমাতে চান, তাদের ক্যালরি ঘাটতি তৈরি করা গুরুত্বপূর্ণ। ওজন কমানোর সময় আপনার শরীরে প্রতিদিন ক্যালরি গ্রহণের চেয়ে ক্যালরি ক্ষয় করা গুরুত্বপূর্ণ। বাজারে এমন কিছু দুধ রয়েছে, যাতে অতিরিক্ত ফ্যাট থাকে না। সে ধরনের দুধ পান করতে হবে।

কোন ধরনের দুধ খাবেন : যদি  আপনি দুধ পান করেন, তবে এটা নিশ্চিত করুন এটি ননিযুক্ত নয়। কারণ ননিবিহীন দুধে প্রতি

কাপে মাত্র ৮৩ ক্যালরি এবং ননিযুক্ত পুরো এক কাপ দুধে ১৫০ ক্যালরি থাকে। যদি সয়া দুধের মতো বিকল্প দুধ পান করতে চান, তবে এটিই শুধু পান করা উচিত। এর সঙ্গে কোনো কিছু যোগ করে নয়। সয়া দুধ ওজন কমাতে সহায়তা করবে। বাদাম দুধও স্বাস্থ্যকর, তবে পান করার সঙ্গে সঙ্গেই আপনার ক্ষুধার অনুভূতি হবে।

সতেজ থাকতে সহায়তা করে : ওজন কমাতে সহায়তার জন্য কোন ধরনের দুধ পান করবেন এটা জানার আগে আপনার অবশ্যই পরিমিতভাবে দুধ পান করা উচিত। দুধে

যে পরিমাণ পানি থাকে, তা ক্ষুধা কমাতে সহায়তা করে।