বিএসএমএমইউ-এ পালিত বিশ্ব অ্যানেসথেশিয়া ও মেরুদণ্ড দিবস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘বিশ্ব অ্যানেসথেশিয়া ও মেরুদণ্ড দিবস ২০১৯’ পালিত হয়েছে।

এবারে বিশ্ব অ্যানেসথেশিয়া দিবসের প্রতিপাদ্য- ‘অনলি টু হ্যান্ডস সেভ দ্যা লাইভ অফ মেনি পিপলস’।

১৭৩তম বিশ্ব অ্যানেসথেশিয়া দিবস উপলক্ষে বুধবার বিএসএমএমইউয়ের ‘এ’ ও ‘বি’ ব্লকের মধ্যবর্তীস্থল বটতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেসথেশিওলজিস্টসের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) শহীদুল্লাহ সিকদার।

এ সময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) শহীদুল্লাহ সিকদার বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানে অ্যানেসথেশিয়ার গুরুত্ব অপরিসীম। যেকোনো অস্ত্রোপচার বা সার্জারির আগে অ্যানেসথেশিয়ার প্রয়োজন হয়। সঠিকভাবে ও যথাযথ পরিমাণ অ্যানেসথেশিয়া রোগীর শরীরে প্রয়োগ না করতে পারলে রোগীর মৃত্যু ঝুঁকি থাকে।’

তিনি বলেন, ‘বর্তমানে অ্যানেসথেশিয়া বিষয় অনেক উন্নত ও আধুনিক হয়েছে। ফলে রোগীদের মৃত্যু ঝুঁকিও কমে এসেছে।’

এদিকে বিশ্ব মেরুদণ্ড দিবস ২০১৯ উপলক্ষেও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।