যমুনা ব্যাংক থেকে টাকা পাঠানো যাবে বিকাশে

বেসরকারি খাতের যমুনা ব্যাংকের গ্রাহকরা যেকোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। গ্রাহকরা জাস্ট-পে অ্যাপ দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে তাৎক্ষণিক বিকাশে টাকা পাঠাতে পারবেন। 

সম্প্রতি দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও যমুনা ব্যাংক যৌথভাবে এ সেবা উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং যমুনা ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বিকাশে টাকা পাঠাতে যমুনা ব্যাংক গ্রাহকরা জাস্ট-পে অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে লগইন করে বেনিফিসিয়ারি হিসেবে বিকাশ নম্বরটি যোগ করার পর টাকার পরিমাণ ও অ্যাপের পিন নম্বর দিয়ে ট্রানজেকশন সম্পন্ন করতে পারবেন। এর জন্য গ্রাহকদের কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। বর্তমানে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সাউথ বাংলা ব্যাংক থেকে বিকাশ অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারেন গ্রাহক। ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন, বিশ^ ব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন, বিল অ্যান্ড মালিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়ালের যৌথ মালিকানাধীন বিকাশ ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরণের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে। বিজ্ঞপ্তি