মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, দেশে প্রক্রিয়াজাত খাদ্যের দ্রুত বিকাশ হচ্ছে। জীবনযাত্রার পরিবর্তন ও খাদ্যাভ্যাস বদলের কারণে দিন দিন প্যাকেটজাত খাদ্য জনপ্রিয় হচ্ছে। প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। গতকাল বুধবার গাজীপুরের জিরানীতে বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ অ্যাকাডেমিতে জয়িতা ফাউন্ডেশনের বিজনেস ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে প্রতি বছর যে ফল ও সবজি উৎপাদন হয় তার ২০ থেকে ৩০ শতাংশ নষ্ট হয়। এ রকম কর্মসূচির ফলে নারী উদ্যোক্তারা অপচয় রোধ করে বাজারে উন্নত পুষ্টিগুণসম্পন্ন খাবার সরবরাহ করতে পারবেন।