উদীচী যশোরের সভাপতি শহীদ মারা গেছেন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা কমিটির সভাপতি ডিএম শাহিদুজ্জামান শহীদ (৫৫) গতকাল বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব জানান, ডিএম শাহিদুজ্জামান শহীদ গত ১৩ অক্টোবর ঢাকায় তার ভাগ্নে কৌশিকের বাসায় গিয়েছিলেন। বুধবার রাতে তার শরীর খুব বেশি খারাপ হয়। সকাল ৮টার দিকে তিনি মারা যান। তার মরদেহ উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে যশোরের উদ্দেশে আনা হবে। রাতেই মরদেহ যশোরে পৌঁছবে বলে তিনি আশা প্রকাশ করেন। আজ শুক্রবার বেলা ১১টায় তার মরদেহ উদীচী যশোর কার্যালয়ে আনা হবে শ্রদ্ধাঞ্জলির জন্য। বাদ জুমা যশোর কেন্দ্রীয় ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের মে মাসে তার জিহŸায় ক্যানসার ধরে পড়ে। এরপর তিনি বাংলাদেশ ও ভারতে ক্যানসারের চিকিৎসা গ্রহণ করেন।