আমাজনের প্রথম টেকনোলজি পার্টনার হলো বাংলাদেশি প্রতিষ্ঠান টিকন সিস্টেম লিমিটেড

কোরিয়া, জাপানের পর বিশ্বখ্যাত আমাজন এর প্রথম টেকনোলজি পার্টনার হলো বাংলাদেশি প্রতিষ্ঠান টিকন সিস্টেম লিমিটেড। আইসিটি সার্ভিস সল্যুশন বিভাগে পুরস্কৃত হয়েছে প্রতিষ্ঠানটি। জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার-২০১৯ এ প্রথম রানার আপ হয়েছে টিকন সিস্টেম লিমিটেড। 

বাংলাদেশি এই প্রতিষ্ঠানটি দেশে র‌্যাবিটহোল বিডি টিকনের প্ল্যাটফর্ম ব্যবহার করেই ২০১৯ বিশ্বকাপ ১ মিলিয়নের বেশি বাংলাদেশি দর্শকদের খেলা পৌঁছে দেয়।

এ ছাড়া দেশের বাইরে কোরিয়া, জাপানসহ অনেক  গ্লোবাল সেবা প্রদানকারী টিকনের ষ্ট্রিমিং সল্যুশনকে টেকনোলজি পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ করেছে।

বেসিস প্রতিবছরের ন্যায় এবারও দেশের সেরা উদ্যোগ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করার জন্য ন্যাশনাল আইসিটি এওয়ার্ড এর আয়োজন করে। এবারের অনুষ্ঠান আয়োজিত হয় গত ১২ অক্টোবর। এদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ (পলক) পুরস্কার তুলে দেন টিকন সিস্টেম লিমিটেড এর সিইও এম এন ইসলাম, এমডি মো. রফিকুল ইসলাম, সিওও মো. আজহার উদ্দিন, সিটিও বখতিয়ার রহমান রানা এবং হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এমদাদুল হক তুহিন এবং বিজনেস কো-অরডিনেটর মো. মশিউর রহমানের হাতে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর ছিল টিকন সিস্টেম লিমিটেডের এক যুগ পূর্তির দিন।