প্রেমে দ্বন্দ্ব দেখা দিতে পারে বৃষের, বিদ্যুৎ-আগুন থেকে দূরে থাকুন কন্যা

মেষ: ঠিকাদারদের নতুন কাজের সুযোগ আসবে। আয় বাড়বে। কিন্তু সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

বৃষ: বাণিজ্যের জন্য বিদেশে যেতে হতে পারে। প্রেমে দ্বন্দ্ব-ঝগড়া লাগতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

মিথুন: মায়ের চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। কর্মচারীদের জন্য কাজে ব্যাঘাত আসতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

কর্কট: আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে এবং খরচ বাড়বে। কর্মক্ষেত্রে বন্ধুর সহযোগিতা বাড়বে। প্রেমে অর্থ ক্ষয় হবে।

সিংহ: নৃত্যশিল্পীদের সুনাম আয় বাড়বে। তবে পরিবারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা: ফটকা ব্যবসায় লাভ হবে। তবে দুর্ঘটনা, বিশেষ করে বিদ্যুৎ বা আগুন থেকে দূরে থাকুন। বিদেশ যাত্রা শুভ।

তুলা: ব্যবসায় পুঁজি বিনিয়োগ শুভ হবে। সংসারে শান্তি বিরাজ করবে। ওষুধে ব্যয় বাড়বে।

বৃশ্চিক: কাজে প্রকাশ্যে শত্রুদের তৎপরতা বৃদ্ধি পাবে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। ব্যয় বাড়তে পারে।

ধনু: ব্যবসায় পুঁজি বিনিয়োগের জন্য ঋণের প্রয়োজন হবে। কর্মে উন্নতি যোগ আছে। বৈদেশিক বাণিজ্যে লাভবান হবেন।

মকর: খাদ্য ব্যবসায় অধিক লাভজনক হবে। টাকা সঞ্চয় হবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।

কুম্ভ: বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। তবু ভূসম্পত্তি বৃদ্ধির যোগ আছে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

মীন: আত্মীয় ও বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব-অতৃপ্তি বাড়তে পারে। চাকরি ও ব্যবসায় উভয় ক্ষেত্রেই ভালো ফল আশা করা যায়। স্ত্রীর মেজাজ গরম থাকবে।