টানা পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল শুক্রবার দুপুরে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল চালু হয়েছে। এর আগে তীব্র স্রোত ও পদ্মা নদীর লৌহজং চ্যানেলের মুখে পলি পড়ে নাব্য সংকটের কারণে গত রবিবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
গতকাল দুপুর থেকে এ রুটে চলাচলকারী ১৮ ফেরির মধ্যে দুপুর সাড়ে ১২টায় বীরশ্রেষ্ঠ ‘জাহাঙ্গীর’ ও ‘কাকলী’ নামের দুটি ফেরি চলাচল শুরু হয়। তবে তখনো ঘাটে সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় ছিল। গত কয়েক দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন পরিবহনচালক ও যাত্রীরা। বিকেল ৫টা পর্যন্ত ঘাট থেকে সাতটি ছোট ফেরি ছেড়ে গেছে। বড় ফেরিগুলো এখনো চালু করার সিদ্ধান্ত হয়নি।
বিআইডবিøউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, লৌহজং চ্যানেলটি ফেরি চলাচলের উপযোগী করার পর গতকাল দুপুর থেকে শুরুতে দুটি ফেরি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এরপর আরও পাঁচটি ফেরি চলাচল শুরু করে।