আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে মেষের, কাজে অতৃপ্তি কুম্ভর

মেষ : চাকরিজীবীদের কাজের স্বীকৃতি প্রাপ্তি যোগ আছে। ব্যবসার জন্য দিনটি খুব শুভ নয়। আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

বৃষ : খাদ্য ও  মসলার ব্যবসা লাভজনক হবে। বেআইনি ব্যবসায় বিশেষ ক্ষতি যোগ আছে। সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর দিন।

মিথুন : ব্যবসায় উন্নতি হলেও অর্থ সঞ্চয় হবে না। বন্ধুদের সব ধরনের সাহায্য পাওয়া যাবে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।

কর্কট : ব্যবসায় বিশেষ অগ্রগতি নেই। আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। ভ্রমণে অতৃপ্তি ও ব্যয় বাড়বে।

সিংহ : ব্যবসায় উন্নতি হলেও চাকরিতে তেমন উন্নতি নেই। পরিবারে মোটামুটি শান্তি থাকবে। আয় বাড়বে।

কন্যা : কাজের চাপ বাড়বে। সময়মতো কাজ শেষ করা কঠিন হবে। সতর্ক না থাকলে দুর্ঘটনা ঘটবে।

তুলা : বিদেশে শিক্ষালাভ ও ব্যবসায় উন্নতি যোগ আছে। আয় সামান্য হবে। কিন্তু বাড়িতে বা ঘরের কাজে ব্যয় বাড়বে।

বৃশ্চিক : বৈদেশিক ব্যবসায় অনেক অর্থ বিনিয়োগ প্রয়োজন হবে। নতুন পরিকল্পনায় আশার আলো দেখা যায়। পরিবারের শান্তি বজায় থাকবে।

ধনু : ব্যবসায় নতুন পথের সন্ধান পাবেন। আয়ের পথ প্রশস্ত হওয়ায় ঋণ আংশিক শোধ হবে। মনে আনন্দভাব বিরাজ করবে।

মকর : কাজে গতি বাড়বে। তাই আয় ও সঞ্চয় যোগ আছে। ভ্রমণ আনন্দজনক হবে।

কুম্ভ : কাজে কিছুটা অতৃপ্তি থাকতে পারে। দূর ভ্রমণে বিপদ হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।

মীন : কর্ম বৃদ্ধি যোগ আছে। স্ত্রীর সহযোগিতা পাবেন। বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।