ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যারের মধ্যে যারা ভয়ংকর ‘স্টপ’ র্যানস্যামওয়্যারের আক্রমণে কম্পিউটারের সব তথ্য হারিয়ে ফেলেছেন তাদের জন্য সুখবর নিয়ে এসেছে নিউজিল্যান্ড-ভিত্তিক সিকিউরিটি কোম্পানি এমজিসফট।
কোম্পানিটি এমন কিছু ডিক্রিপশন টুল তৈরি করেছে, যেগুলো স্টপ র্যানস্যামওয়্যারের আক্রমণ থেকে ভুক্তভোগীর ফাইল উদ্ধার করে দেবে।
প্রযুক্তি জগতে স্টপকে বলা হয় সবচেয়ে সক্রিয় র্যানস্যামওয়্যার। আইডি-র্যানস্যামওয়্যারের তথ্য অনুযায়ী, র্যানস্যামওয়্যার ইনফেকশনের অর্ধেকই স্টপে আক্রান্ত। এমজিসফট বলছে, আসল চিত্র আরও বেশি।
র্যানস্যামওয়্যার এমন একটি মাধ্যম যা দিয়ে অপরাধীরা বিভিন্ন কম্পিউটার হ্যাক করে ফাইল লক করে দেয়। তখন সেটি খুলতে ভার্চুয়াল মুদ্রায় তাদের অর্থ দিতে হয়।
অনেক র্যানস্যামওয়্যার থেকে ফাইল উদ্ধারের পদ্ধতি থাকলেও স্টপের জন্য কিছু ছিল না।
এমজিসফট বিনা মূল্যে তাদের ডিক্রিপশন টুল ব্যবহার করতে দিচ্ছে।
টুলের প্রধান ডেভেলপার মাইকেল গিলেস্পি বলছেন, ‘এটি বেশ জটিল প্রক্রিয়া। র্যানস্যামওয়্যারটিও বেশ ঝামেলার।’
তিনি জানান, এই টুল ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও আছে। STOP Djvu’র সব ভার্সনের ক্ষেত্রে সেইসব ফাইল আনলক বা বোধগম্য করা যাবে যেগুলো অফলাইন ‘কি’ দিয়ে এনক্রিপ্টেড করা হয়েছে।
এনক্রিপশন এমন একটি পদ্ধতি যেটি কম্পিউটারের হিউমার রিডেবল কোনো তথ্যকে এমনভাবে পরিবর্তন করে, যা আপনি পড়তে এবং বুঝতে পারবেন না। এনক্রিপশনের মৌলিক ফাংশন হলো কোনো নরমাল টেক্সটকে পরিবর্তন করে অপাঠ্য টেক্সটে রূপান্তরিত করা। একে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিশেষ টুল ব্যবহার করতে হয়।
স্টপে আক্রান্তরা এই লিংকের নির্দেশনা অনুসরণ করে টুলটি ব্যবহার করতে পারেন।