প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর অশ্লীল ছবি ধারণ, প্রেমিক আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কলেজছাত্রীর অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে কথিত প্রেমিক সুশান্ত সাহাকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সুশান্ত ওই গ্রামের প্রদীপ সাহারা ছেলে।

মাফলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সাল থেকে সুকান্ত স্ব ওই মেয়ের প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুবাদে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন তারা।

মেয়েটি অভিযোগ করেন, সুকান্ত তার ইচ্ছার বিরুদ্ধে অশ্লীল ছবি ধারণ করেন। ওই ছবি তার মোবাইলে ধারণ করে রাখেন। এক পর্যায়ে ব্ল্যাকমেল করার জন্য ছবি বন্ধু-বান্ধব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেবে বলে হুমকি দিতে থাকেন। এই ছবি দেখিয়ে মেয়েটিকে আবারও অশ্লীল ছবি ও ভিডিও দেওয়ার জন্য চাপ দেন।

পরে ভয়ে মেয়েটি তার নিজের অশ্লীল ছবি তুলে তাকে দেন। এই ছবি দেখিয়ে মেয়েটির সঙ্গে দৈহিক মেলামেশা করার জন্য চাপ দিলে বাধ্য হয়ে র‌্যাব ১১কে  জানান মেয়েটি। র‌্যাব শুক্রবার রাতে কথিত প্রেমিককে আটক করে।

এ ব্যাপারে ওই তরুণী বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। র‌্যাব তার কাছ থেকে একটি ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করেছে।

আড়াইহাজার থানা ওসি (তদন্ত) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আসামিকে শনিবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।