পোশাক খাতের উন্নয়নে দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের বিকল্প নেই। রাজধানীর উত্তরায় ‘বাংলাদেশে গার্মেন্টসের ভবিষ্যৎ এবং মার্চেন্ডাইজারদের করণীয়’ শীর্ষক এক আলোচনায় বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ মার্চেন্ডাইজার হাবের (বিএমএইচ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার রাতে সেক্টর সেভেন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০২১ সালে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে মার্চেন্ডাইজারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পোশাক খাতে এখনো দক্ষ জনবলের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণ করে পোশাকশিল্পকে আরও কয়েক ধাপ উন্নত স্তরে নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এখনই প্রস্তুতি নিতে হবে।
বিএমএইচের ফাউন্ডার সায়িদ মাহমুদ সাবিরের সভাপতিত্বে এবং কো-ফাউন্ডার ও টেইলর ওয়ার্ল্ডের মার্চেন্ডাইজিং ম্যানেজার আশিকুন নবী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুয়ার্ডস ২০২৮-এর চিফ কনসালট্যান্ট হাবিবুর রহমান, প্যাসিফিক জিন্স লিমিটেডের জিএম অ্যান্ড হেড অব এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স সুমন বড়ুয়া, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমএইচের হেড অব কো-অর্ডিনেটর ফিরোজ রেজা, টাইটেল স্পন্সর সৌরভ টেক্সটাইলের কর্ণধার আক্তার হোসেন, কো-স্পন্সর আসকার ফ্যাশনের জিএম নাসির হোসেন।