মেষ : চাকরিতে জটিলতা দেখা দিতে পারে। রাজনীতির ক্ষেত্রে প্রত্যক্ষ বিরোধীদের খপ্পরে পড়ার আশঙ্কা আছে। স্বল্প ভ্রমণ যোগ আছে।
বৃষ : কর্মক্ষেত্রে কাজের ভিড় বাড়বে। সংসারে পুরো শান্তি থাকবে না। আত্মীয়র জন্য ভ্রমণ হতে পারে।
মিথুন : কর্মক্ষেত্রে প্রেম ও রোমাঞ্চ হতে পারে। কিন্তু ব্যয় বাড়বে। সমাজে প্রতিপত্তি বাড়তে পারে।
কর্কট : বিদেশ ভ্রমণে ব্যয় বাড়বে। ঋণের প্রবণতা দেখা দেবে। ঠান্ডাজনিত রোগ ভয় থাকবে।
সিংহ : চাকরিতে কাজের চাপ বাড়বে। ব্যবসায়ীদের বিদেশে যেতে হতে পারে। নিজ বুদ্ধিতে সুফল আসবে।
কন্যা : ব্যবসায় ঝুঁকি বর্জন করুন। বন্ধুদের সঙ্গে পরামর্শ করে কাজে সুফল আসবে। পানিতে দুর্ঘটনা এড়িয়ে চলুন।
তুলা : চাকরিতে পদোন্নতি হবে। তবে রাজনৈতিক কাজে জড়াবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
বৃশ্চিক : চাকরিতে বদলির আদেশ আসতে পারে। গৃহসংস্কারে অর্থ ব্যয় হবে। ব্যবসায় অলসতা দেখা দিতে পারে।
ধনু : ব্যবসায় কর্মচারীদের ঝামেলা আসতে পারে। আপস বাদ দিয়ে দৃঢ়মনা হোন। ব্যয় বাড়বে।
মকর : বিদেশ ভ্রমণ যোগ আছে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। অর্থ সঞ্চয়ের পরিবেশ আসবে।
কুম্ভ : ব্যবসায় গতি পাবে। নতুন চাকরির খবর আসতে পারে। স্বাস্থ্যের যতœ নিন।
মীন : স্ত্রী ও সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। তবে স্ত্রীর আয় বাড়বে। স্বার্থপর আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে।