ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের অধীনে ব্যবসায় প্রশাসন ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কাজের উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। এ কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা।
এছাড়াও মেগা প্রকল্পের অধীনে আগামী চার-পাঁচ মাসের মধ্যে বিশ^বিদ্যালয়ের বড় বড় অবকাঠামো উন্নয়ন কাজের টেন্ডার সম্পন্ন হবে বলেও জানা গাছে। যে প্রকল্পের অধীনে ছাত্রদের জন্য তিনটি ও ছাত্রীদের জন্য দুটিসহ মোট পাঁচটি আবাসিক হল করা হবে। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ৮০ ভাগ শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থা নিশ্চিত হবে বলে প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবিলা করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। এ মেগা প্রজেক্ট বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ।’
পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর প্রতিনিধি