ফেনীতে ৪০০তম শোরুম উদ্বোধন করেছে সিঙ্গার। মেগা শোরুমটি সম্প্রতি উদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের এমডি-সিইও এম এইচ এম ফাইরোজ। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে ৪০০ মেগা অফার। এগুলোর মধ্যে রয়েছে রেফ্রিজারেটর এক্সচেঞ্জ অফারে ১৫৫০০ টাকা পর্যন্ত ছাড়, এলইডি টিভি এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ১৫০০০ টাকা পর্যন্ত ছাড়, ওয়াশিং মেশিন কেনায় ২৬৫০ টাকা পর্যন্ত ছাড়, মাইক্রোওয়েব ওভেনে ১৫০০ টাকা পর্যন্ত ছাড়সহ আরও ৩৯৬টি অফার।
এম এইচ এম ফাইরোজ বলেন, ‘দেশজুড়ে সেবা দেওয়ার অংশ হিসেবে ফেনীতে শোরুম উদ্বোধন করা হয়েছে। এর ফলে এই জেলার আশপাশের প্রত্যন্ত এলাকায়ও সিঙ্গারের পণ্য ও সেবা পৌঁছানো সম্ভব হবে। নতুন এই শোরুমের মাধ্যমে গ্রাহকদের আরও মানসম্মত সেবা দিতে পারব আমরা।’ বিজ্ঞপ্তি