অসুখে সুখ হরণ করবে কর্কটের, স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে কুম্ভর

মেষ : শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবেন। রাজনীতিবিদরা প্রতিপক্ষ থেকে সতর্ক থাকুন। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।

তুলা : ব্যবসায় উন্নতি হবে। তবে বাড়িঘর সংস্কারে ব্যয় বাড়বে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক জোরদার হবে।

বৃষ : গবেষক-চিকিৎসকরা মেধার স্বীকৃতি পাবেন। স্ত্রীর স্নায়ুজনিত রোগের প্রভাব বাড়বে। মায়ের ঠাণ্ডাজনিত গায়ে ব্যথা বাড়বে।

বৃশ্চিক : খনিজ দ্রব্যের ব্যবসায় লাভ হবে। ধন-সম্পদ বাড়বে। কিন্তু অলসতা দেখা দেবে।

মিথুন : প্রতিপক্ষ খরচ করাবে। স্বামী-স্ত্রীর স্বাস্থ্য সুস্থ থাকবে না। প্রেমরোমাঞ্চ শুভ।

কর্কট : কাজে বিশেষ পরিবর্তন নেই। তবে অর্থ উপার্জনের ব্যাপারে কিছুটা সুবিধা ভোগ করতে পারবেন। সংসারে শান্তি থাকলেও অসুখে সুখ হরণ করবে।

সিংহ : সরকারি চাকরিতে সম্মান বৃদ্ধি। ব্যবসায় পরিশ্রম বাড়বে। স্বাস্থ্যের টণ নিন।

কন্যা : মায়ের স্বাস্থ্যের জন্য ব্যয় বাড়বে। ব্যবসায় ঝুঁকি লওয়া শুভ নয়। নৌপথে দুর্ঘটনা ঘটতে পারে।

ধনু : বৈদেশিক বাণিজ্যে প্রচুর লাভ হবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে হবে। স্বাস্থ্যের জন্য বিদেশ যেতে হবে।

মকর : ব্যবসা বাড়বে এবং ব্যবসা প্রসারের জন্য জমি বিক্রি করতে হবে। আশা পূরণ হবে। কিন্তু ভ্রমণে সতর্ক হোন।

কুম্ভ : ব্যবসায় কাজের চাপ বাড়বে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। জমি ক্রয় করা সম্ভব হবে।

মীন : ব্যবসার গতি বৃদ্ধি হবে। রোগ ও ভ্রমণে ভয় যোগ আছে। স্ত্রীর  দুর্ঘটনা যোগ আছে।