ধূমপান এবং মদের নেশা একই সঙ্গে চালিয়ে গেলে মুখ অথবা গলার ক্যানসারের সম্ভাবনা ৩০ গুণ বেড়ে যায়। নতুন একটি গবেষণায় এই তুলনা করা হয়েছে যারা শুধু একটি নেশা করেন তাদের সঙ্গে।
‘অ্যালকোহল অ্যান্ড ক্যানসার রিস্কস’ শিরোনামের ওই গবেষণাটিকে সমর্থন করেছেন স্কটল্যান্ডের চিফ মেডিকেল অফিসার ডা. ক্যাথরিন ক্যালডারউড।
এই নারী চিকিৎসক বিবিসিকে বলেন, ‘আমার স্বাস্থ্য সহকর্মীদের জন্য এটি দারুণ একটি গবেষণা। রোগীদের সঙ্গে আলাপের সময় সবাইকে আমি এটি ব্যবহার করার পরামর্শ দিতে চাই।’
‘যারা ক্যানসার প্রতিরোধ করতে চায়, তাদের জন্য এটি সত্যি কাজে আসবে। এই গবেষণায় দেখা গেছে, যারা অ্যালকোহল গ্রহণ করে তাদের শরীর কম হারে ক্যানসার প্রতিরোধ করে।’
গবেষণায় আরও বলা হয়েছে, যারা প্রতিদিন পাঁচ ইউনিটের বেশি অ্যালকোহল গ্রহণ করেন, তাদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি।