হবিগঞ্জে পর্যটন প্রতিমন্ত্রী

এপ্রিলে সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট

আগামী এপ্রিল মাসে সিলেট বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

তিনি বলেন, সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এই বিভাগের মানুষ সরাসরি ফ্লাইটে বিদেশে যাতায়াত করতে পারবেন।

গতকাল শনিবার দুপুরে বানিয়াচং উপজেলার ঐতিহাসিক বিথঙ্গল আখড়ায় ভক্ত নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আখড়ার প্রধান সুকুমার মোহন্তর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাংসদ  আব্দুল মজিদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক প্রমুখ।