টাঙ্গাইলে স্বাস্থ্যমন্ত্রী

দেশে স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হয়েছে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হয়েছে। যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা দেশের সব শিশুকে ভ্যাকসিন দিয়েছি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন। এটা আমাদের গর্ব।

গতকাল রবিবার টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের নবনির্মিত ছয়তলাবিশিষ্ট অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।