প্রতিযোগিতা কমিশনের নতুন প্রধান মফিজুল

সাবেক বাণিজ্য সচিব মফিজুল ইসলামকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন বছর প্রতিযোগিতা কমিশনের প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মফিজুল ৮ সেপ্টেম্বর বাণিজ্য সচিবের দায়িত্বে থাকা অবস্থায় অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। প্রজ্ঞাপনে বলা হয়, অভোগকৃত অবসরোত্তর ছুটি স্থগিত বা বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের জ্যেষ্ঠ সচিব পদমর্যাদা ও বেতনক্রম  ভোগ করবেন তিনি।