মানিকগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার তিল্লি ইউনিয়নের রায় তিল্লি গ্রামে নিরীহ কৃষক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য শুকুর আলীসহ তিনজনের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার দুপুরে রায় তিল্লি গ্রামের মৃত নরেশ সরকারের ছেলে নির্মল সরকার কালীগঙ্গা নদীর পূর্ব পাড়ে তার নিজ জমিতে মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে কাজ করছিলেন। এ সময় ইউপি সদস্য শুকুর আলীসহ কয়েকজন জমিতে কাজ করতে নিষেধ করেন। ইউপি সদস্যের নিষেধ উপেক্ষা করায় লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় নির্মল সরকারের মা কুসুম সরকার (৭৬), স্ত্রী গীতা রানী সরকার (৪২) আহত হন।