ভ্রাম্যমাণ আদালত নিয়ে হাইকোর্ট

দণ্ডপ্রাপ্তদের সার্টিফায়েড কপি দিতে হবে ৫ দিনে

ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা তার পক্ষে আবেদনের ভিত্তিতে পাঁচ কার্যদিবসের মধ্যে আদেশের সত্যায়িত অনুলিপি (সার্টিফায়েড কপি) দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত পৃথক রিট আবেদনের পরিপ্রেড়্গিতে গতকাল মঙ্গলবার শুনানি নিয়ে এ আদেশ দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আদেশ বাস্তবায়নের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

হাইকোর্টের এ আদেশের ফলে এখন থেকে ভ্রাম্যমাণ আদালতে কেউ দণ্ডপ্রাপ্ত হলে তার আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের পাঁচ কার্যদিবসের মধ্যে আদেশের অনুলিপি দিতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।   

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কািন্ত রায়। দেশ রূপান্তরকে তিনি জানান, সম্পªতি বিভিন্ন অভিযোগের পরিপ্রেড়্গিতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কতৃ©ক তিনজন ৬ মাস করে দণ্ডপ্রাপ্ত হন। এরপর তারা আপিল করবেন মর্মে ভ্রাম্যমাণ আদালতের ওই আদেশের অনুলিপি চান। কিন্তু যথাসময়ে তা না পেয়ে তিনজন পৃথকভাবে হাইকোর্টে রিট আবেদন করেন।

শুনানি শেষে হাইকোর্ট আদেশ দিয়েছে যে, এখন থেকে ভ্রাম্যমাণ আদালতে কেউ দণ্ডপ্রাপ্ত হলে আবেদন সাপেক্ষে তাকে পাঁচ কার্যদিবসের মধ্যে আদেশের অনুলিপি দিতে হবে।