প্রেম অতৃপ্তি নিয়ে আসবে মিথুনের, পরিবারে অতৃপ্তি বিরাজ করবে কন্যার

মেষ : বিবাহিতদের দাম্পত্য কলহ দেখা দিতে পারে। বল প্রয়োগ ছাড়া পাওনা আদায় হবে না। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে।

বৃষ : দাম্পত্য বিবাদ প্রবল হতে পারে। ভ্রমণের ইচ্ছা কার্যকরী হবে না। শরীরের যতœ নিন।

মিথুন : স্ত্রীর দূরে যাওয়ার চিন্তা আসবে। প্রেম অতৃপ্তি নিয়ে আসবে। রোগের ওষুধ পাওয়া নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

কর্কট : কাজ থেকে দূরে থাকতে ইচ্ছা করবে। স্ত্রীর পদোন্নতি হঠাৎ থেমে যাবে। শরীরের দিকে নজর দিন।

সিংহ : বেকারদের কাজের সুযোগ আসতে পারে। বন্ধুরা দূরে সরে যেতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

কন্যা : পরিবারে অতৃপ্তি বিরাজ করবে। আত্মীয়দের জন্য মেজাজ গরম হয়ে যেতে পারে। আয় আশানুরূপ বাড়বে না।

তুলা : কর্মজীবীদের সম্মান বাড়লেও আয় বাড়বে না। কোনো কাজে আত্মীয়দের সাহায্য পাওয়া যাবে না। স্বাস্থ্যের যতœ নিন।

বৃশ্চিক : কর্মে উন্নতি নেই। আয় থেকে ব্যয় বেশি। রোগের জন্য হাসপাতালে ভর্তি হতে পারে।

ধনু : চাকরিজীবীদের কর্মস্থল বদলির সম্ভাবনা আছে। ব্যয় বাড়বে।

মকর : আশা পূরণ করতে অন্যের সহযোগিতা নিন। সঞ্চয় হতে দেরি হবে। সম্পত্তি বিক্রির ইচ্ছা হবে।

কুম্ভ : নতুন চাকরির যোগ আছে। বন্ধুর সহযোগিতায় সম্পত্তি কেনার পরিবেশ পাবেন। পিতার স্বাস্থ্য ভালো যাবে না।

মীন : চামড়াজাত শিল্পে লাভ হবে। তবে এখনই পুঁজি বিনিয়োগের ঝুঁকি শুভ হবে না। স্ত্রীর আয় বাড়লেও স্বাস্থ্য ভালো যাবে না।