সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা থাকলেও দেশটিতে ৯০০ সেনা অবস্থান করবে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
ট্রাম্প প্রশাসনের দাবি, ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থানের আশঙ্কা থেকে এই সেনারা অবস্থান করছে। গত কয়েক মাসে ট্রাম্প প্রশাসন একাধিকবার সেনা প্রত্যাহারের কথা জানায়। তবে এরপরও বেশ কিছু সেনা সদস্য সেখানে অবস্থান করছে। গত এক সপ্তাহেই সামরিক সরঞ্জাম নিয়ে যুক্তরাষ্ট্রের ৫০০ সেনা সিরিয়ায় প্রবেশ করেছে। তার কয়েক সপ্তাহ আগেই তাদের প্রত্যাহার করা হয়েছিল। এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্তে রাশিয়া ও তুরস্কের যৌথ পুলিশ বাহিনী টহল দিতে শুরু করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তারা শত্রু হিসেবে তুরস্ককে চায় না।
২০১৯ সালের ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক।